পাবনায় ৩৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ
বাংলা, ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত শিখন ফল অর্জনে ব্যর্থ হওয়ায় পাবনার নয়টি উপজেলার ৩৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট উপজেলার নিজ নিজ শিক্ষা অফিসার। গত ২০ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে এসব নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব দিতে সংশ্লিষ্ট শিক্ষকদের তিন থেকে পাঁচ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। ‎‎ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) মো. আশরাফুল কবীর। ‎‎জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, শোকজ পাওয়া বিদ্যালয়গুলোর মধ্যে সাঁথিয়ায় ৭৪টি, আটঘরিয়ায় ৫৯টি, পাবনা সদরে ৫৪টি, ব...