কানাডার অন্যতম বড় বিমান সংস্থা ওয়েস্টজেটে ধর্মঘট
কানাডার অন্যতম বৃহৎ বিমান সংস্থা ওয়েস্টজেটের প্রায় ৪ হাজার ৪০০ ফ্লাইট অ্যাটেনডেন্টের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন ৭২ ঘণ্টার ধর্মঘটের নোটিশ দিয়েছে। ফলে ব্যস্ত গ্রীষ্মকালীন দীর্ঘ ছুটির সপ্তাহান্তে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ জানিয়েছে, ধর্মঘটের নোটিশ পাওয়ার পর ওয়েস্টজেটও কর্মীদের জন্য ৭২ ঘণ্টার লকআউট নোটিশ জারি করেছে। তবে ধর্মঘটের নোটিশ দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে কর্মবিরতি শুরু হচ্ছে না। উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হলে আগামী রোববার থেকেই ধর্মঘট শুরু হতে পারে। সম্ভাব্য অচলাবস্থার কথা বিবেচনায় রেখে ওয়েস্টজেট জানিয়েছে, ৩০ জুলাই থেকে ৪ আগস্টের মধ...