ছেলেকে অস্ত্র দেওয়ায় বাবার ১৫ বছরের কারাদণ্ড
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি স্কুলে প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনায় হামলাকারী কিশোরের বাবাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ছেলেকে হামলায় ব্যবহৃত অ্যাসল্ট রাইফেল সরবরাহ করা এবং সম্ভাব্য ঝুঁকি জেনেও তা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার বারো কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক নিকোলাস প্রিম এ রায় দেন। এর দুই দিন আগে হামলাকারী ১৬ বছর বয়সী কোল্ট গ্রেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, যেখানে প্যারোলের সুযোগ থাকবে না। আদালতের নথি অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বরে জর্জিয়ার অ্যাপালাচি হাইস্কুলে চালানো ওই হামলায় দুই শিক্ষার্থী ও দুই শিক্ষক নিহত হন। সে সময় ক...