চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ৪ সহযোগী গ্রেপ্তার
চট্টগ্রামে আলোচিত শীর্ষ সন্ত্রাসী রায়হানের অপরাধচক্রের বিরুদ্ধে অভিযানে তার সহযোগীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম আসামি দিদার ও আফসার, জোরারগঞ্জ থানার চিহ্নিত সন্ত্রাসী বোরহান এবং হাটহাজারী থানার আজম হত্যা মামলার প্রধান আসামি দিদার। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শীর্ষ সন্ত্রাসী রায়হান চক্রকে ঘিরে পরিচালিত অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র ও গুলি উদ্...