৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে ৫% প্রণোদনা
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতারা আয়কর রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ হারে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে রিটার্ন দাখিল করলে কোনো ছাড় পাওয়া যাবে না। নতুন বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দাখিল করলে করদাতাকে প্রযোজ্য করের দুই শতাংশ বা তিন হাজার টাকার মধ্যে যেটি বেশি, সে পরিমাণ অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে। আর এপ্রিল-জুন প্রান্তিকে দাখিল করলে প্রযোজ্য করের ৫ শতাংশ বা পাঁচ হাজার টাকার মধ...