স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের সেই ঘটনায় মামলা
গোপালগঞ্জে প্রেমের অপবাদ দিয়ে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী ও এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় এবার মামলা হয়েছে। রোববার রাতে কাশিয়ানী থানায় নির্যাতনের শিকার যুবকের বাবা শিবনাথ বাড়ৈ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রোববার ভোরে প্রধান আসামি নয়ন গোলদারকে আটক করে পুলিশ। মামলার আসামিরা হলেন কাশিয়ানী উপজেলার রাহুথড় গ্রামের নয়ন গোলদার (৪৫), সাগর রায় ওরফে সম্রাট (১৯), সনাতন সিকদার (২০), মিশন রায় (১৯), জিৎ বিশ্বাস (২০), অনিক মণ্ডল (১৯), জয় সিকদার (২২) ও চয়ন বিশ্বাস (২৩)। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই দুপুরে স্কুলের টিফিনে...