কলকাতার বাংলাদেশ মিশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর দ্বিতীয় বার্ষিকী। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মিশন। কর্মসূচির শুরুতে ডেপুটি হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খালেদ। পরে মিশনের বাংলাদেশ গ্যালারিতে আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে সোনালী ব্যাংক ও বিমান বাংলাদেশের কর্মকর্তারাও অংশ নেন। আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প...