জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে বিতর্ক-হট্টগোল, বেরিয়ে গেলেন এনসিপি নেতারা
জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানের তথ্যচিত্রে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম প্রতীকী শহীদ আবু সাঈদ না থাকায় একদিকে যেমন বিতর্কের সৃষ্টি হয়েছে তেমনি এর প্রতিবাদে তুমুল হট্টগোলের ঘটনা ঘটে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই গণ-অভ্যুত্থান শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা’ শিরোনামে অনুষ্ঠানটির আয়োজন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। অনুষ্ঠানে হট্টগোল ও উত্তেজনার ঘটনায় অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যান ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। প্রত্য...