শেরপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া ৩৪৫ বন্দির হদিস নেই
শেরপুর জেলা কারাগারে হামলা হামলা, অগ্নিসংযোগ ও লুটের দুই বছরে পেরিয়ে গেলেও এখনও খোঁজ নেই ৩৪৫ জন বন্দির। দুই বছর আগে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দিনে কারাগার ভেঙে ৫১৮ জন বন্দি পালিয়ে যায়। একইদিনে লুট হওয়া ১ হাজার ১৪৩ রাউন্ড গুলিরও সন্ধান পাওয়া মেলেনি। জেলা কারাগার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার পরিবর্তনের খবর প্রচার হওয়ার পর ২০২৪ সালের ৫ আগস্ট বিকেল ৪টার দিকে শেরপুর জেলা কারাগারে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এসময় কয়েক হাজার দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পৌর এলাকার কালিগঞ্জ মোড়ে অবস্থিত জেলা কারাগারে হামলা করে। প্রথমেই হামলা হয় কারা কর্মকর্তা ও কর্মচারীদের ও...