কোনো ব্যাংক ব্যর্থ হলে তিন পক্ষকে দায় নিতে হবে
গবেষণা সংস্থা নলেজ হাব ইনস্টিটিউটের এক আলোচনায় বলা হয়েছে, একটি ব্যাংক ব্যর্থ হলে সেই দায় বাংলাদেশ ব্যাংক, ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ–এই তিনটি পক্ষকে সমানভাবে নিতে হবে। ব্যাংক খাতের সংকট উত্তরণে স্বচ্ছতা ও সুশাসন জোরদার, খেলাপি ঋণ আদায়ে বিকল্পপন্থায় জোর ও বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। গতকাল শনিবার ‘ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি এবং নীতি পর্যালোচনা’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এমন মতামত তুলে ধরে নলেজ হাব। রাজধানীর মোহাম্মদপুরে বেসরকারি এ গবেষণা সংস্থার কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি খন্দকার গোলাম মোয়া...