নীতি সুদহার কমানো ও করপোরেট ঋণ সীমা বেঁধে দেওয়ার আভাস গভর্নরের
আগামীতে নীতি সুদহার কমানোর স্পষ্ট আভাস দেওয়ার পাশাপাশি ব্যাংকগুলোর করপোরেট ঋণ বিতরণের সুনির্দিষ্ট সীমা বেঁধে দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। এদিকে, জ্বালানি সংকট নিরসনে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। গতকাল শনিবার বণিক বার্তা আয়োজিত ‘পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬’-এ দুটি পৃথক সেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নর ও বিদ্যুৎমন্ত্রী। রাজধানীর সোনারগাঁও হোটেলে এ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান...