এক দিনে তিন হার, ফুটবলপ্রেমীদের জন্য বিষণ্ণ শনিবার
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের বড় একটি অংশের সমর্থন দুই ভাগে বিভক্ত। কেউ আর্জেন্টিনার সমর্থক, কেউ ব্রাজিলের। বিশ্বকাপ এলেই এই দুই দলের পতাকা, জার্সি আর সমর্থন নিয়ে উত্তাপ ছড়ায় বাংলাদেশজুড়ে। কিন্তু আজকের দিনটি যেন দুই দলের সমর্থকদের জন্যই হতাশার। শুধু আর্জেন্টিনা কিংবা ব্রাজিল নয়, দিন শেষে হারের বেদনায় পুড়েছে বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও। দিনের শুরুটা হয়েছিল আর্জেন্টিনার হার দিয়ে। আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের পর প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু মেসিবিহীন নতুন অধ্যায়ের শুরুটা মোটেও সুখকর হলো না। ঘরের মাঠে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল। বিরতির...