চিত্রকর্মে দাঁড়িপাল্লায় একাত্তর থেকে চব্বিশ ভারী, সমালোচনার মুখে সরিয়ে নিল প্রশাসন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনীতে একটি চিত্রকর্ম নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। সমালোচনার মুখে সোমবার দুপুরে চিত্রকর্মটি প্রদর্শনী থেকে সরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চিত্রকর্মটিতে দেখা যায়, একটি হাতের মুষ্টি দাঁড়িপাল্লা ধরে আছে। পাল্লার এক পাশে লাল রঙে ‘৭১’ এবং অপর পাশে কালচে রঙে ‘২৪’ লেখা। ‘২৪’ লেখা পাল্লাটি কিছুটা নিচের দিকে ঝুলে থাকায় চিত্রকর্মটিতে ১৯৭১ সালের তুলনায় ২০২৪ সালকে বেশি ভারী হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে মনে করছেন অনেকে। সোমবার দুপুরে চিত্রকর্মটি নিয়ে সমালোচনা শুরু হলে বিশ্ববি...