মেঘনার ঘূর্ণিস্রোতে সাড়ে ৪ হাজার বস্তা সিমেন্টসহ ট্রলারডুবি
চাঁদপুর নদীবন্দরের প্রবেশমুখে মেঘনা নদীর তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ৪ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ একটি ট্রলার ডুবে গেছে। সোমবার দুপুরে বড় স্টেশন মোলহেডসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ট্রলারটির মালিক। তবে দুর্ঘটনার পর আশপাশের নৌযানের মাঝিরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রলারে থাকা চারজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। ডুবে যাওয়া ট্রলারটির নাম ‘এইচ এম পরিবহন’। এর সুকানি ছিলেন আইয়ুব আলী। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে নারায়ণগঞ্জ থেকে ৪ হাজার ৪০০ বস্তা শাহ সিমেন্ট নিয়ে চাঁদপুরের উদ্দেশে রওনা হয় ট্রলারটি। দুপুর ১২টার দিকে চাঁদপু...