জিসানের ফিফটিতে মালয়েশিয়াকে গুঁড়িয়ে সিরিজ বাংলাদেশের
১৯ বলে ফিফটি। ইনিংসে সাতটি ছক্কা। জিসান আলমের এমন বিধ্বংসী ব্যাটিংয়ে মালয়েশিয়াকে উড়িয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান করে মালয়েশিয়া। জবাবে মাত্র ৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ এইচপি। মালয়েশিয়ার ইনিংসে শুরুটা ছিল বেশ নড়বড়ে। তৃতীয় ওভারে ৫ বলে কোনো রান না করে মোহাম্মদ রুবেলের বলে বোল্ড হন সাইফ উল্লাহ। এক ওভার পর ২০ বলে ১৮ রান করা আসলাম খানকে ফেরান বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। দুই ওপে...