‘মিথ্যা হত্যা মামলা’য় হয়রানির অভিযোগ সিরাজ-উদ-দৌলা চৌধুরীর
এলাকার একটি সংঘবদ্ধ চক্র মিথ্যা হত্যা মামলা করে হয়রানি করছে বলে অভিযোগ করেছেন নীলফামারী সদর উপজেলার চৌধুরীপাড়া যাদুরহাট ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের মোহাম্মদ সিরাজ-উদ-দৌলা চৌধুরী। এই মামলা থেকে নিষ্কৃতি পেতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনের আশু হস্তক্ষেপ চেয়েছেন তিনি। সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ সিরাজ-উদ-দৌলা চৌধুরী এই অভিযোগ আনেন। তিনি বলেন, গত ২৯ জুন তাঁর চাচাতো ভাই কাইয়ুম চৌধুরী হার্ট অ্যাটাকে মারা যান। এটাকে হত্যা দেখিয়ে একটি সুবিধাবাদী মহল পুলিশ দিয়ে তাঁকেসহ (সিরাজ-উদ-দৌলা) এলাকার নিরপরাধ ব্যক্তিদের নামে নীলফামারী সদর থানায় মিথ...