সেশনজট নিরসনে ৪ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সেশনজট নিরসনে চার দফা দাবি নিয়ে আমরণ অনশনে বসেছেন ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। রোববার ২ নম্বর একাডেমিক ভবনের সামনে এই অনশন কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে– চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা আগামী নভেম্বরের মধ্যে এবং দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষা আগামী মার্চ মাসের ৩০ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে প্রতিটি সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ চার থেকে ছয় সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করার দাবি জানান তারা। এ ছাড়া আন্দোলনে অংশ নেওয়ার কারণে কোনো শিক্ষার্থীর ফল, প্রাপ্ত নম্...