উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র, সতর্ক করল জনপ্রশাসন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর জাল করে অফিস সহায়ক পদে নিয়োগের ভুয়া আদেশ জারি করেছে একটি প্রতারক চক্র। এ আদেশের মাধ্যমে চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে। বিষয়টি নজরে আসার পর চাকরিপ্রার্থীদের সতর্ক করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর নকল করে তৈরি করা ভুয়া অফিস আদেশটি সম্প্রতি মন্ত্রণালয়ের নজরে আসে। এতে মো. রেদুয়ান আহম্মেদ নামের এক ব্যক্তিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ১০ আগস্ট তারিখে জারি করা ওই ভুয়া আদেশে বলা হয়েছে, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনবল সংকট মোকাবিলা...