রণবীর সিং এবার প্রযোজক, নায়িকা হলেন কল্যাণী প্রিয়দর্শন
বলিউডে একের পর এক ব্যতিক্রমী চরিত্রে নিজেকে মেলে ধরছেন রণবীর সিং। এবার অভিনেতার পাশাপাশি প্রযোজকের ভূমিকাতেও নতুন চমক নিয়ে আসছেন তিনি। রণবীরের পরবর্তী সিনেমা ‘প্রলয়’-এর শুটিং শুরু হয়েছে মুম্বাইয়ে। সিনেমাটিতে তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন দক্ষিণী তারকা কল্যাণী প্রিয়দর্শন। ফলে প্রথমবারের মতো রণবীর ও কল্যাণীকে একই সিনেমায় দেখা যাবে। এনডিটিভি জানিয়েছে, মুম্বাইয়ে ‘প্রলয়’-এর শুটিং শুরু হয়েছে ইতোমধ্যে। সিনেমাটি নির্মিত হচ্ছে এন্ড-অফ-দ্য-ওয়ার্ল্ড অ্যাকশন থ্রিলার ঘরানায়। গল্পের বিস্তারিত এখনও গোপন রেখেছেন নির্মাতারা। তবে জানা গেছে, মুম্বাইকে কেন্দ্র করে তৈরি হবে সিনেমাটির গল্প। ভয়াবহ...