ত্বক পরিষ্কারে ক্লে মাস্ক
আজকাল ঘরোয়া রূপচর্চা থেকে শুরু করে আধুনিক স্কিন কেয়ার রুটিন–সবখানেই প্রাকৃতিক উপকরণের ব্যবহার বেড়েছে। এর মধ্যে এখন ক্লে মাস্কের জনপ্রিয়তা বেশ চোখে পড়ার মতো। বিশেষ করে ত্বকে অতিরিক্ত তেল, ময়লা ও তৈলাক্তভাব থাকলে ক্লে মাস্ক হয়ে উঠতে পারে পরিচর্যার একটি সহজ উপায়। তবে ত্বকের ধরন বুঝে সঠিক ক্লে বেছে নেওয়া এবং ব্যবহারের নিয়ম জানা জরুরি। কোন ক্লে মাস্ক কী কাজ করে মুলতানি মাটি মুলতানি মাটি সবচেয়ে পরিচিত প্রাকৃতিক ক্লেগুলোর একটি। রোদের কারণে ত্বকে পিগমেন্টেশন বা কালচে দাগ দেখা দিলে মুলতানি মাটির সঙ্গে নারকেলের পানি মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করা যেতে পারে। অ্যালার্জি বা সামান্য ত্বকের জ...