বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য ফিউচার মেকার্স
স্থানীয় অপারেটরের উদ্যোগে ফিউচার মেকার্স প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য এআইভিত্তিক ধারণাকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে। চলতি বছরের প্রতিপাদ্য ছিল– এআই ফর সোশ্যাল গুড। এই সংস্করণে সারাদেশের ৭০টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে সাত হাজারের বেশি শিক্ষার্থী এক হাজার ১০৩টি ধারণা জমা দেন। ফিউচার মেকার্সের দ্বিতীয় সংস্করণে স্টেম ও নন-স্টেম দুই ধারায় অধ্যয়নরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সাতটি চ্যালেঞ্জিং বিষয়ের ওপর এআই পরিচালিত ধারণা রূপায়ণের আহ্বান জানানো হয়। বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত ছিল ডিজিটাল অন্তর্ভুক্তি ও শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানসিক সুস্থতা, দক্ষতা বৃদ্ধি ও ক...