থাইল্যান্ডে একাধিক ভবনে আগুন, নিহত ১১
থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেটে একাধিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। সোমবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপটির পাতং সমুদ্রসৈকতের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। থাই কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৩টা ১৭ মিনিটে একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। সেখানে গাড়ি ভাড়ার একটি প্রতিষ্ঠানের কার্যালয় ছিল। পরে আগুন দ্রুত আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানায়, আহতদের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। নিহত ও আহতদের মধ্যে কোনো পর্যটক ছিলেন না। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ ঘ...