দখল ও দূষণে অস্তিত্ব সংকটে বীরেন্দ্র খাল
নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার ওপর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী বীরেন্দ্র খাল দখল ও দূষণে ভরাট হয়ে গেছে। খালের ওপর বৈধ-অবৈধভাবে গড়ে উঠেছে শত শত স্থাপনা। ফলে প্রতিবছর বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে তীব্র জলাবদ্ধতা ও বন্যা দেখা দেয়। এই জলাবদ্ধতার কারণে কৃষি ও মৎস্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এমন পরিস্থিতিতে খালটি দ্রুত পুনর্খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। খোঁজ নিয়ে জানা যায়, মোগল আমলে ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন এবং কৃষি ও সেচ সুবিধার কথা বিবেচনা করে খালটি খনন করা হয়েছিল। নোয়াখালী ও কুমিল্লা জেলার অংশবিশেষজুড়...