মার্করামকে ফিরিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ
মধ্যাহ্নভোজের বিরতির আগে খেলা হয়েছে মাত্র ৫ ওভার। যেখানে এইডেন মার্করামের উইকেট হারিয়ে ১৮ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। মার্করামের উইকেটটি নিয়েছেন হাসান। পরে আরও একটি সুযোগও তৈরি হয়েছিল। তাসকিনের বলে এলবিডব্লু হয়েছিলেন জুবায়ের হামজা। কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান প্রোটিয়া ব্যাটসম্যান। ৫ ওভারে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ১৮ রান করেছে। অ্যাকারম্যান ৭ ও জুবায়ের হামজা অপরাজিত আছেন ৪ রানে। এখনো বাংলাদেশের চেয়ে ৩৮২ রানে পিছিয়ে আছে প্রোটিয়ারা। শুরুতেই মার্করামকে ফেরালেন হাসান জোহানেসবার্গ টেস্টে ব্যাটিংয়ে দুর্দান্ত লড়াইয়ের পর বোলিংয়েও দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৪০০ রান তুলে অলআ...