ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের
ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও আরও ছয়জনকে ডেইলি মেইলের প্রকাশক অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেডকে (এএনএল) প্রাথমিকভাবে ৯৫ লাখ ৪০ হাজার পাউন্ড দিতে হবে। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে করা মামলায় হেরে যাওয়ার পর শুক্রবার যুক্তরাজ্যের হাইকোর্ট এ অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৮ আগস্টের মধ্যে এই অর্থ পরিশোধ করতে হবে। মামলায় প্রিন্স হ্যারির সঙ্গে ছিলেন সংগীতশিল্পী স্যার এলটন জন ও তার স্বামী ডেভিড ফার্নিশ, স্যার সাইমন হিউজ, স্যাডি ফ্রস্ট, অভিনেত্রী লিজ হার্লি এবং ব্যারোনেস ডোরিন লরেন্স। প্রতিবেদনে বলা হয়েছে, মামলাটিতে বেআইনিভাবে তথ্য সংগ্রহের অভিযোগ...