অ্যাকারম্যানের ফিফটিতে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা
জোহানেসবার্গ টেস্টে শুরুতেই উইকেট হারালেও মার্কাস অ্যাকারম্যানের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। মিরাজকে চার মেরে ক্যারিয়ারের অর্ধশতক পূর্ণ করেছেন এই প্রোটিয়া ব্যাটার। ২১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ৯৯ রান। কপালে আঘাত পেয়েও মাঠে হাসান নিজের অষ্টম ওভারের প্রথম বলেই দুর্ঘটনার শিকার হন হাসান মাহমুদ। তার ডেলিভারিতে ক্রিজ ছেড়ে বেরিয়ে সোজা ব্যাটে সজোরে শট খেলেন অ্যাকারম্যান। এক বাউন্সের পর বলটি সরাসরি হাসানের মাথার দিকে ছুটে আসে। ফলো-থ্রুর মাঝেই দুই হাত তুলে বলটি ঠেকানোর চেষ্টা করেন এই পেসার। তবে গতি কিছুটা কমলেও হাত ফসকে বল সরাসরি আঘাত হানে তার কপালে। আঘাত পেয়ে সঙ্গ...