নোয়াখালীতে মুখোশধারীদের গুলিতে তিনজন গুলিবিদ্ধ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মুখোশধারীদের গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজন হলেন বারইচতল গ্রামের হোসেন মাস্টার বাড়ির মো. তহিদুল ইসলাম খোকনের ছেলে সাকিবুল হাসান (১৭), আলাউদ্দিন হাজী বাড়ির কফিল শিপনের ছেলে মো. নাদিম (১৭) এবং মো. হোসেনের ছেলে মো. সাহের। স্থানীয় বাসিন্দারা জানান, নাদিম, সাকিব ও সাহের মোটরসাইকেলে করে বাংলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা কয়েকজন মুখোশধারী তাদের মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করেন। মোটরসাইকেলটি থামাতে ব্যর্থ হয়ে তারা এলোপাতাড়ি গ...