আট দিনে তিন কৃষকের ১০ গরু চুরি
সিরাজগঞ্জের তাড়াশে আট দিনের ব্যবধানে তিন কৃষকের ১০টি গরু চুরি হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের সিংগাড়পাড়া গ্রামে দুই কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। এ ঘটনায় কৃষক ও খামারিদের মধ্যে গরু চুরি আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, শনিবার রাতে সিংগাড়পাড়া গ্রামের কৃষক মো. বিপ্লব হোসেন ও তার চাচা মো. সজল হোসেনের বাড়িতে চোরের দল হানা দেয়। গোয়ালঘরের তালা ভেঙে বিপ্লব হোসেনের চারটি এবং সজল হোসেনের একটি গরু নিয়ে যায় তারা। সকালে ঘুম থেকে উঠে গরুকে খাবার দিতে গিয়ে গোয়ালঘরের তালা ভাঙা এবং গরু না থাকার বিষয়টি দেখতে পান দুই কৃষক। পরে তারা পুলিশকে জানান। কৃ...