নাগেশ্বরীতে বিল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নাগেশ্বরীতে হাসনাবাদ ইউনিয়নের দক্ষিণ ব্যাপারীহাট শিদলিয়ার পাড় বিল থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। রবিবার সকাল ১০টায় ঘটনাস্থল থেকে এ মরদেহ উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকালে স্থানীয় এক জেলে শিলদিয়ার বিলে মাছ ধরতে যায়। এসময় দেখতে পায় জিন্স প্যান্ট পরিহিত খোলা গায়ে আনুমানিক ২৩-২৪ বছরের অজ্ঞাত এক যুবকের মরদেহ উপুড় হয়ে ভেসে আছে পানিতে। বিষয়টি সে আশেপাশের লোকজনকে জানালে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এলাকায়। পরে স্থানীয়রা নাগেশ্বরী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত...