প্রধান অতিথি না করায় মাইকিং করে ‘১৪৪ ধারা’ প্রচার ছাত্রদল নেতার
গ্রামের ৬০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে পছন্দের রাজনৈতিক নেতা ও নিজেকে অতিথি না করায় ক্ষমতার অপব্যবহার করে ‘১৪৪ ধারা জারি’র ভুয়া তথ্য ছড়িয়ে খেলা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। নাটোরের লালপুর উপজেলার কেশবপুর গ্রামে ঘটে যাওয়া এই ঘটনায় গ্রামজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে, মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিক পরিবেশ নষ্ট করা ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে অভিযুক্ত উপজেলা ছাত্রদলের ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক মারুফ আলীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা ছাত্রদল। স্থানীয় সূত্র জানায়, কেশবপুর গ্রামে ছয় দশক ধরে স্থানীয় গ্রাম...