ছয় বছরের রাফিয়ার কাঁধে সংসারের বোঝা, ঝিনুক কুড়িয়ে চলে সংসার
যে বয়সে হাতে থাকার কথা বই-খাতা, পুতুল কিংবা খেলনা, সেই বয়সেই রাফিয়া আক্তারের হাতে উঠেছে সংসারের বোঝা। মাত্র ছয় বছর বয়সেই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হয়ে উঠেছে সে। সকাল হলেই ঘুম থেকে উঠে ছুটে যায় সমুদ্রের তীরে। কুড়িয়ে আনে ঝিনুক ও ছোট ছোট পাথর। সেগুলো দিয়ে মালা বানিয়ে হিমছড়ির পর্যটন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করে। পর্যটকদের কাছে মালা নিয়ে শিশুসুলভ সরলতায় রাফিয়া বলে, ‘এটা আপনার জন্য উপহার।’ কেউ ১০ টাকা দেন, কেউ ২০ টাকা। কেউ মালা নেন, কেউ না নিয়েই চলে যান। আবার কেউ মালা না নিয়েও তার হাতে ২০-৫০ টাকা তুলে দেন। তখন রাফিয়ার মুখে ফুটে ওঠে হাসি। সেই হাসির আড়ালে অবশ্য লুকিয়ে আছে অভাব আর হারিয়ে...