পর্যটন করপোরেশনের ৬টি কোর্স
বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীন ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (এনএইচটিটিআই) ১৮ সপ্তাহ মেয়াদি বিভিন্ন ন্যাশনাল সার্টিফিকেট কোর্সে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। কোর্সের নাম, বিবরণ ও ফি ফ্রন্ট অফিস অ্যান্ড সেক্রেটারিয়াল অপারেশনস বিবরণ: হোটেল, মোটেল, গেস্ট হাউস ও সেবামূলক প্রতিষ্ঠানের অভ্যর্থনাসহ ফ্রন্ট অফিসের যাবতীয় কার্যাবলির ওপর প্রশিক্ষণ।, কোর্স ফি: ৩০,০০০ টাকা।, লিখিত পরীক্ষা: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০টা। হাউসকিপিং অ্যান্ড লন্ড্রি অপারেশন বিবরণ: আবাসিক কক্ষের সাজসজ্জা, বেড তৈরি, পরিষ্ক...