আদালতের বারান্দায় আসামিকে পিটিয়ে উলঙ্গ করে ফেলার অভিযোগ
আদালতে তোলার সময় হত্যা মামলার আসামিকে পিটিয়ে উলঙ্গ করে ফেলার ঘটনা ঘটেছে। গতকাল রোববার নারায়ণগঞ্জ আদালতের বারান্দায় ইসলামী আন্দোলনের কর্মীরা এ হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় পুলিশ সুপারের ব্যর্থতাকে দায়ী করে তাঁকে নারায়ণগঞ্জ থেকে সরানোর দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জের মানবাধিকারকর্মী ও নাগরিক আন্দোলনের নেতারা। জানা গেছে, নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল হত্যা মামলায় গ্রেপ্তার ১১ জনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকতা। গতকাল রোববার আদালতে তোলার সময় আসামি শেখ সিফাতকে পিটুনি দিয়ে উলঙ্গ করে ফেলেন ইসলামী আন্দোলনের কর্মীরা। পরে পুলিশ উদ্ধার করে আদালতে হা...