যে কারণে বাংলাদেশে ম্যাচ খেলতে চায় ব্রাজিল
বাংলাদেশের মাটিতে ব্রাজিলের জাতীয় ফুটবল দলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বিষয়টি হঠাৎ করে তৈরি হয়নি। বাংলাদেশের ব্রাজিল-ভক্তদের বিশাল সমর্থকগোষ্ঠী এবং দক্ষিণ এশিয়ার বাজারে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করার পরিকল্পনাই মূলত ব্রাজিলকে ঢাকায় ম্যাচ খেলার ব্যাপারে আগ্রহী করেছে। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলার পর ব্রাজিল এশিয়া সফরে আসবে। ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। শুরুতে ভারতের ম্যাচের পর বাংলাদেশে এসে অনুশীলন করার পরিকল্পনা ছিল ব্রাজিলের। সে জন্যই গতকাল ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধি...