উৎসব আয়োজনের জন্য শতাধিক ঝাউগাছ কেটে ফেলার অভিযোগ
দেশি-বিদেশি পর্যটক আকর্ষণে আগামী ২২ নভেম্বর শুরু হচ্ছে ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’। বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত এ উৎসব চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। হোটেল শৈবালের সমুদ্রসৈকত ও ঝাউবনের বিস্তৃত প্রান্তরে ৩৫ একর জায়গাজুড়ে অনুষ্ঠিত হবে এ উৎসব। অভিযোগ রয়েছে, এই উৎসব আয়োজনে ওই এলাকায় শতাধিক ঝাউগাছ কেটে ফেলা হয়েছে। গাছগুলোর বয়স ২০ বছরের ওপরে। গাছ কেটে ফেলার বিষয়টি সামনে আসার পর পরিবেশকর্মী ও সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তবে পর্যটন করপোরেশনের দাবি, গাছগুলো কেটেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সোমবার পর্যটন করপোরেশনের পক্ষ থেকে মহাব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল কবিরের স্বাক্ষ...