উপকূলের লবণাক্ত পানিতে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি
উপকূলীয় এলাকায় খাবার পানির লবণাক্ততার সঙ্গে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকির সম্পর্ক পাওয়া গেছে। খুলনার কয়রা ও সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বাড়ছে। তাই নিরাপদ খাবার পানি নিশ্চিত করার পাশাপাশি অসংক্রামক রোগ প্রতিরোধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করতে হবে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) গবেষণাটি ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত পরিচালিত হয়। সোমবার মহাখালীতে আইসিডিডিআর,বির সাসাকাওয়া মিলনায়তনে ‘পানীয় জলের লবণাক্ততা ও স্বাস্থ্যের ওপর প্রভাব: বাংলাদেশের প্রমাণ ও নীতিগত সুপারি...