পাঁচ দিন ধরে দপ্তরে আসছেন না চিলমারী বন্দরের পোর্ট কর্মকর্তা
সামাজিক মাধ্যমে রাজনৈতিক পরিচয় ও অতীতের নানা কর্মকাণ্ড নিয়ে বিতর্কের জেরে আকস্মিকভাবে কর্মস্থল থেকে লাপাত্তা হয়েছেন কুড়িগ্রামের চিলমারী নদীবন্দরের পোর্ট কর্মকর্তা পুতুল চন্দ্র রায়। গত পাঁচ দিন ধরে তিনি দপ্তরে না আসায় বন্দরের দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নদীবন্দরের পোর্ট কর্মকর্তা মো. মাহাবুব আলম তায়েফকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গত ২০ আগস্ট সামাজিক মাধ্যমে ২০১৯ সালের বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের একটি প্যাডের ছবি ছড়িয়ে পড়ে। সেখানে পুতুল চন্দ্র রায়কে সংগঠনটির ‘স্কু...