প্রায়-শঙ্কাগ্রস্ত ফুলটুসীর দেখা
১৩ বছর আগের ঘটনা। ২৭ এপ্রিল ২০১৩। দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে গেলাম। বিকেল ও রাতে বনে ঘোরাফেরা করলাম। বন থেকে ফিরে শরীর ম্যাজম্যাজ করতে লাগল ও সারারাত প্রচণ্ড জ্বরে ভুগলাম। মধ্যরাতে ঘুম ভেঙে গেলে দেখি বাইরে প্রচণ্ড ঝড়। ভোররাতের দিকে ঝড়ের তাণ্ডব শেষ হলো। ঘাম দিয়ে জ্বরও সারল। সকাল ৭টায় বিছানা থেকে উঠলাম। শরীরটা বেশ ঝরঝরে লাগছে। নাশতা সেরে ক্যামেরা হাতে বের হলাম। দু-তিন প্রজাতির নতুন পাখির ছবি তুলে হাঁটতে হাঁটতে মসজিদের কাছাকাছি চলে এলাম। এমন সময় রাস্তার পাশের একটি নাচনা গাছে নতুন প্রজাতির কিছু টিয়া পাখিকে ব্যস্তভাবে ফল খেতে দেখলাম। এদের প্রায় সবই ছিল স্ত্রী ও অ...