ইউনিয়ন পরিষদে গাছ কাটার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
কিশোরগঞ্জের এক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের সীমানা প্রাচীরের ভেতর থেকে ছয়টি মূল্যবান গাছ কেটে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব গাছ মানুষের অগোচরে রাতের বেলায় কাটা হয়েছে বলেও জানা গেছে। ইউনিয়ন পরিষদের কোনো সদস্যও জানেন না, কী কারণে এসব কাটা হলো। জানা গেছে, অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মন্নাফ কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি গত কয়েকদিনে ইউনিয়ন পরিষদের জায়গা থেকে ছয়টি গাছ কেটে করাত কলে পাঠিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে মেহগনি ও একাশিয়াসহ বিভিন্ন জাতের গাছ রয়েছে। প্রতিটি গাছের মূল্য ২০ থেকে ৩০ হাজার টাকা হতে পারে বলে স...