এশিয়ান গেমসে ক্রিকেটের চোখ অলিম্পিকে
বিসিবি থেকে চাকরি যাওয়ার পর কিছুদিন বেকারই ছিলেন কিউরেটর গামিনি ডি সিলভা। চেয়েছিলেন স্পেনে ছেলের কাছে অবসর জীবন কাটাবেন। তবে সুযোগটা তাঁর হাতে আসে আচমকাই। এশিয়ান গেমসের ক্রিকেট ভেন্যু জাপানের আইচি প্রিফ্যাকচারাল কোরোগি স্পোর্টস পার্কে ক্রিকেট পিচ নির্মাণ করার। প্রায় দুই বছরের চেষ্টায় অবশেষে তিনি সেই পিচ বানিয়েছেন। সেই মাঠে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলবে ক্রিকেট ইভেন্ট; যেখানে স্বর্ণপদকের জন্য নামবে বাংলাদেশ। টেস্ট খেলুড়ে দেশ হওয়ায় গ্রুপ পর্ব নয়, ২৯ সেপ্টেম্বর থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে নামবে বাংলাদেশ। ভারত, পাকিস্তান ছাড়াও আফগানিস্তান ও শ্রীলঙ্কা এই পর্ব থেকেই শুরু করবে পদক...