লেস্টার ছাড়ছেন হামজা, ফিরছেন শেফিল্ডে
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরীকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর পথে শেফিল্ড ইউনাইটেড। লেস্টার সিটি থেকে শেফিল্ডে ফেরার চুক্তি প্রায় চূড়ান্ত বলে জানিয়েছে ইংল্যান্ডের সংবাদমাধ্যম দ্য স্টার। শেফিল্ডের রাইটব্যাক ফেমি সেরিকি চোটে পড়ায় তার বিকল্প খুঁজতে শুরু করে ক্লাবটি। সেই সূত্রেই হামজাকে ফেরানোর উদ্যোগ নেয় তারা। আজ মেডিকেল পরীক্ষা দিতে পারে হামজা। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবারের বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচের আগেই চুক্তি সম্পন্ন হতে পারে। অন্যদিকে শেফিল্ড ইউনাইটেডে আগেও খেলেছিলেন হামজা। ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে ব্রামল লেনে ১৯ ম্যাচ খেলেছিলেন তিনি, যার ১৬টিতেই ছিলেন শুরুর...