মাস্তুল ফাউন্ডেশনের ডিরেক্টর হলেন ইফতেখার-উল-আলম
দেশের বেসরকারি দাতব্য প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশনের ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইফতেখার-উল-আলম। সম্প্রতি এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে তার দায়িত্ব গ্রহণের বিষয়টি জানিয়েছে প্রতিষ্ঠানটি। মাস্তুল ফাউন্ডেশন জানিয়েছে, প্রশাসন, নেতৃত্ব ও সাংগঠনিক ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে মেজর জেনারেল ইফতেখার-উল-আলমের। তার অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটির মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। দায়িত্ব গ্রহণের বিষয়ে মেজর জেনারেল ইফতেখার-উল-আলম (অব.) বলেন, ‘মানবিক সেবা শুধু দান নয়, এটি সমাজের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব। মা...