কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যার মামলায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রোববার দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে তাদের প্রস্রাবের নমুনা সংগ্রহ করা হয়। রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের একটি দল কারাগারে গিয়ে এ নমুনা সংগ্রহ করে। এ সময় রংপুর মেডিকেল কলেজের ল্যাবের একজন টেকনোলজিস্ট ও একজন সহকারী উপস্থিত ছিলেন। রংপুর মেডিকেল কলেজের টেকনোলজিস্ট মোহাম্মদ আশরাফ বলেন, ডোপ টেস্টের জন্য দুই আসামির ইউরিন স্পেসিমেন বা প্রস্রাবের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনাগুলো পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে। মামলার তদন...