রূপগঞ্জে অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সিটি অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে তারাবো পৌরসভার রূপসী গন্ধর্বপুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ শ্রমিকরা হলেন- তালতলা এলাকার হামিদ প্রধানের ছেলে মোজাম্মেল প্রধান (৪৫) ও একই এলাকার আমির হোসেনের ছেলে সাব্বির আহমেদ (১৮)। কারখানার শ্রমিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ রোববার সকালে অন্য শ্রমিকদের সঙ্গে মোজাম্মেল ও সাব্বিরও কাজে ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ মিলের বয়লার বিকট শব্দে বিস্ফোরিত হয়।...