বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা। দেশজুড়ে মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে এসব সরঞ্জাম ও উপকরণ দেওয়া হচ্ছে। সোমবার পঞ্চগড় জেলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাবিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন। এ সময় যুক্তরাষ্ট্রের এই স্বাস্থ্য সহায়তার বিষয়টি জানান। যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর...