সকালে খালি পেটে ছোলা ও গুড় খেলে মিলবে যেসব উপকারিতা
ছোলা ও গুড় দুটিই স্বাস্থ্যের জন্য উপকারী। তবে কারও রক্তস্বল্পতা বা পেট সংক্রান্ত কোনও সমস্যা হলে দুটি উপাদান একসঙ্গে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। নিয়মিত এই দুটি উপাদান একসঙ্গে খেলে দুর্বলতা দূর হয। সেই সঙ্গে বিপাকক্রিয়াও উন্নত হয়। গুড়ে ফসফরাস, আয়রন, ভিটামিন এ, ম্যাগনেসিয়াম, সুক্রোজ, গ্লুকোজ এবং জিঙ্কের মতো পুষ্টিগুণ প্রচুর পরিমাণে পাওয়া যায়। অন্যদিকে ছোলা কার্বোহাইড্রেট, ফাইবার, ক্যালসিয়াম, ভিটামিন সি, ডি এবং প্রোটিন সমৃদ্ধ। এইসব গুণের কারণে ছোলা ও গুড় একসঙ্গে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে শরীরে শক্তি আসে এবং মজবুত হয়। নিয়মিত ছোলা ও গুড় একসঙ্গে খেলে আরও যেসব উপকারিতা পাওয়া যায়-...