৯৯৯-এ ফোন, ধানমন্ডিতে পিস্তলসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডিতে ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা নিয়ে যাওয়ার পথে ছিনতাইয়ের ঘটনায় পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ধানমন্ডি লেক এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৯৯৯ সদর দপ্তর। ‎‎সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন ভুক্তভোগী ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে ভুক্তভোগী ছিনতাইকারীদের পেছনে ধাওয়া করেন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে একজন ছিটকে পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে পিস্তলসহ আটক করেন। পরে ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানানো হয়। ‎‎খবর পেয়ে ধানমন্ডি থানার একটি দ...