কেমন হবে ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েল, গল্পের আভাস দিলেন নির্মাতা
বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে বড় আপডেট দিয়েছেন পরিচালক রাজকুমার হিরানি। তিনি জানিয়েছেন, নতুন সিনেমাটিতে মূল ছবির অভিনেতারাই ফিরছেন। তবে এখনো চূড়ান্ত হয়নি সিনেমাটির চিত্রনাট্য। গল্প পছন্দসই পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে এগোতে চান না নির্মাতা। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে হিরানি বলেন, ‘গল্প লেখা হচ্ছে। আমরা এখনো লিখছি। গল্প যখন সঠিক জায়গায় পৌঁছাবে, তখন এ বিষয়ে কথা বলব। আপাতত আমরা গল্প লেখার কাজেই আছি। অভিনয়শিল্পীরাও একই থাকছেন।’ ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় আমির খান, আর মাধবন, শর্মা...