নিজেদের অংশ রেখে ঢাকার সড়ক সংস্কার
সড়কটি ঢাকা বিভাগের আওতাধীন কিন্তু সেখানে সংস্কারকাজ করেছে নারায়ণগঞ্জ সড়ক বিভাগ। নিজেদের এলাকার বেহাল সড়ক বাদ দিয়ে অন্য দপ্তরের অংশে কাজ করায় এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। ঢাকা সড়ক বিভাগ বলছে এ কাজের জন্য তাদের অনুমতি নেওয়া হয়নি। তারা ইটগুলো তুলে নিতে বলেছে। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-সংলগ্ন শিমরাইল মোড়ের কাছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে সংস্কারকাজ করতে দেখা যায়। বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বালু ও আস্ত ইট দিয়ে খানাখন্দ ভরাট করা হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তরপাশে শিমরাইল মোড় থেকে ঢাকা সড়ক বিভাগের আওতাধীন সড়ক শুরু হয়েছে। সরেজমিন দেখা গেছে, নারায়ণগঞ্জ সওজ মহাসড়ক থেকে উত্তর দ...