দ্বিতীয় দিনেও রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী-নাটোর রুটে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের বাস চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। শুক্রবার সকাল থেকে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। রিকশা, অটোরিকশা ও হিউম্যান হলারে করে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার সকাল থেকে নাটোর জেলার ওপর দিয়ে চলাচল করা রাজশাহীর বাসগুলো বন্ধ করে দেওয়া হয়। শনিবার সকাল পর্যন্ত বাস চলাচল শুরু হয়নি। বাস বন্ধ থাকায় রাজশাহী বাস টার্মিনালে এসে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। রাজশাহীর বাসগুলো নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, ঢাকা ও অন্যান্য গন্তব্যে চলাচল করে। ফলে বাস চলাচল বন্ধ...